Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইটভাটার ধোঁয়ায় পুড়ল ৫০০ একর ফসল, ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪২ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, কৃষি
A A
0

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে প্রায় ৫০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১২ মে ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত কয়েকশ’ কৃষক।

জানা যায়, উপজেলার মন্দিরাপাড়া, বুধুরিপাড়া, কোট-বহুরিয়া, সরিষাদাইড়সহ বিভিন্ন এলাকার কৃষিজমির ধান ও অন্যান্য ফসল ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে পুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না পাওয়ায় তারা পুনরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। এসময় উপজেলা প্রশাসন জানায়, কৃষি অফিস ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জমির তালিকা প্রস্তুত করেছে। কৃষকদের কাছে ক্ষতিপূরণের সম্ভাব্য পরিমাণ সম্পর্কেও মতামত জানতে চাওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও আশ্বাস দেওয়া হয় যে, আগামী বৃহস্পতিবারের মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোনো ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

প্রশাসনের এমন আশ্বাসে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং পরে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Tags: কৃষিক্ষতিগ্রস্তমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৭তম বিসিএসের আরও ৯৭ জনকে নিয়োগ দিল সরকার
  • আফগানিস্তানে সাংবাদিক দমন নিয়ে নতুন বিতর্ক
  • শরীয়তপুরে সরকারের উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং, আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড
  • সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা
  • ৯ বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম