মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের ৫০ টি নদ-নদী গবেষণা গ্রন্থ প্রকাশনা লেখক কর্মশালা উপলক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার মিলনায়তনে প্রাণ,প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতা লেখক কর্মশালা অনুস্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমুন চন্দ্র দাস এ কর্মশালার উদ্বোধন করেন।
ভুমিজ কারিগরের পরিচালক সরকার হায়দারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, খয়ের উদ্দীনসহ প্রমুখ।
এতে লেখক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

