Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ৪ শিক্ষার্থী নিয়ে ৫ শিক্ষকের পাঠদান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা প্রতিনিধি:

বাকেরগঞ্জে ৪ জন শিক্ষার্থী নিয়ে ৫ শিক্ষকের পাঠদান,সংশ্লিষ্ট এলাকায় কৌতুহলের জন্ম দিয়েছে।
সরেজমিন চিত্রে দেখা যায়, উপজেলার ১৭১ নং দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এখন সংকটের মুখে। নামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু বাস্তবে সেখানে শিক্ষার্থীর দেখা মেলাই ভার। বর্তমানে বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষিকা কর্মরত রয়েছে।

বিদ্যালয়টির বর্তমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে মাত্র ১ জন, চতুর্থ শ্রেণিতে ১ জন, দ্বিতীয় শ্রেণিতে ১ জন এবং প্রথম শ্রেণিতে ১ জন শিক্ষার্থী রয়েছে।
অপরদিকে তৃতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থীর অস্তিত্বই নেই। অর্থাৎ পুরো স্কুলে বর্তমানে পাঠদান করার মতো শিক্ষার্থী আছে মাত্র ৪ জন। এদিকে বিদ্যালয়টিতে নেই কোনো আধুনিক ভবন না থাকায় জরাজীর্ণ পরিবেশেই চলে শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণা।

বিদ্যালয়টিতে ছাত্র – ছাত্রীর সংখ্যা কম থাকার কারণ সম্পর্কে স্হানীয়দের অভিযোগ হল উপযুক্ত ভবন ও পরিবেশ না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের এই বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।

বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় কর্মরত শিক্ষিকদের মধ্যেও এক ধরণের দীর্ঘমেয়াদী হতাশা বিরাজ করছে। পাঠদানের পরিবেশ না থাকায় তারা এক প্রকার অলস সময় পার করছেন।

এদিকে কোমল মতি শিক্ষার্থীদের নামে বরাদ্দকৃত টিফিন লোপাটের প্রমান পাওয়া যায় প্রধান শিক্ষিকা ইসরাত জাহান ডলির বিরুদ্ধে।
একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন করুণ দশা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কেন একটি সরকারি স্কুলে মাত্র ৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং কেন বছরের পর বছর ভবন নির্মাণ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। সরকারি সম্পদের অপচয় রোধে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন এর কাছে জানতে চাইলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আসস্থ করেন।

Tags: ১৭১ নং দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়বাকেরগঞ্জশিক্ষাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিভাগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
  • পরীক্ষার মাঝেই ধস:অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা
  • সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা
  • যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন
  • ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম