Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে ৫ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ০৩, জুন ২০২৬
in Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে পাঁচজন ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—গাজীপুর জেলার রুবেল (৩৯), ইব্রাহিম (২১), সাগর (৩০), টাঙ্গাইল সদর উপজেলার হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুরের মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর এলাকায় তাদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি রামদা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভূঞাপুর থানার ওসি মো. সাব্বির রহমান বলেন, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • বেনাপোল সীমান্তে ৩ দিন পর পুশইনকৃতদের সরিয়ে নিল বিএসএফ
  • ভ্যাপসা গরমে হাঁসফাঁস মৌলভীবাজার, বৃষ্টির অপেক্ষা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম