Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় ইউএনওর অফিসের সামনে সবজির দোকান বসিয়েছে কৃষকরা

Bangla FMbyBangla FM
৫:০৬ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,


নওগাঁর মান্দায় ত’বাজারে জায়গা না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে সবজির দোকান বসিয়েছে কৃষকেরা।  আজ রোববার উপজেলা সদর প্রসাদপুর হাটের নির্ধারিত স্থানে খেতের সবজি বিক্রয় করতে না পারায় এই সবজির দোকান বসায় তারা। এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এক কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।  কৃষকদের অভিযোগ, নির্ধারিত ত’বাজার দখল করে রেখেছে সবজি বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট। তারা চড়া মূল্যে বিভিন্ন সবজি প্রত্যেক ব্যবসায়ী অভিন্ন দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে। এজন্য গড়ে তোলা হয়েছে কথিত একটি সমিতি। এই সমিতির কর্তাব্যক্তিরা বাজার শুরুর আগেই প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে থাকে। এতে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা। কৃষক আব্দুল খালেক  বলেন, ‘বিভিন্ন ধরণের সবজি খেত থেকে তুলে খুচরা বিক্রি জন্য প্রসাদপুর হাটে নিয়ে আসা হয়। এসব সবজি ব্যবসায়ীদের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন তারা। কৃষকের সবজি হাটে থাকা অবস্থায় ব্যবসায়ীদের বেচাকেনা কমে যায়। এ কারণে ত’বাজারে আমাদের দোকান করতে দেওয়া হয় না। আজ রোববার থেকে একেবারেই উচ্ছেদ করা হয়েছে।’ আরেক কৃষক মাজেদ আলী মোল্লা বলেন, ‘ত’বাজার থেকে দফায় দফায় আমাদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এতদিন দোকান করে আসছি। আজ থেকে সেই জায়গা আর নেই। খেতের পণ্য বিক্রি করার জন্য প্রশাসনের কাছে আমরা স্থায়ী জায়গার দাবী করছি।’  ভোক্তা সাহাদত হোসেন বলেন, প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, ‘প্রসাদপুর হাটে সিন্ডিকেট করে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় হাটে দোকান বসানোর জায়গা বন্দোবস্তের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করছি।’ প্রসাদপুর তরকারি বাজারের কথিত সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ত’বাজারে জায়গার সংকট রয়েছে। সবাইকে দোকান বসার জায়গা করে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের উচ্ছেদ করার অভিযোগ সঠিক নয়।  এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষযটি অবহিত হয়ে এসি ল্যাণ্ডকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর
  • জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস
  • সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
  • টিসিবি ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম