Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লিফলেট বিতরণের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা

Bangla FMbyBangla FM
৪:৪৮ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ ছয় জনের নাম উল্লেখ করে ‘নিষিদ্ধ দল সংক্রান্ত’ শিরোনামে মামলা হয়েছে।

এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদরপুর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণীতে অপরাধের শিরোনাম হিসেবে লেখা হয়েছে ,‘নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা।’

ঘটনার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, বেআইনী জনতাবদ্ধে একই উদ্দেশ্যে প্ররোচিত হয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করার অপরাধ।

১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩ (বেআাইনী জনতাবদ্ধ), ১২৪এ (নিষিদ্ধ দল বা নিষিদ্ধ বিষয়), ১০৯ (প্ররোচণা) ও ৩৪ (একই উদ্দেশ্যে) ধারায় এ মামলা হয়েছে।

প্রসঙ্গত গত রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজার এলাকায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা প্রিন্স চৌধুরী (৪২) ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে । এ ঘটনার প্রেক্ষিতে একদিন পর এ মামলাটি দায়ের করা হয় সদরপুর থানায়।

এ মামলায় প্রিন্স চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়। নাম উল্লেখ করে দায়ের করা মামলার বাকি আসামিরা হলেন যথাক্রমে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য নিক্সন চৌধুরী (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজি শফিকুর রহমান (৬৫) এবং আওয়ামী লীগের দুই কর্মী লোকমান শেখ (৪২) ও হবি বেপারী (৪৮)।

‘নিষিদ্ধ দল সংক্রান্ত শিরোনামে মামলা’- করার বিষয়ে জানতে চাইলে এ মামলার বাদী সদরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুঠোফোনে আমার দেশকে বলেন, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এজন্য অপরাধের শিরোনামে নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে।

এসআই মো. মামুনুর রশিদ আরও বলেন, প্রিন্স চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ মামলার এজাহানামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিবেদক,

মোঃ শেখ ছোবাহান 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী
  • বাবার খনন করা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন ৫০০ জন
  • ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছি: তারেক রহমান
  • বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম