Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:০৬ am ২৩, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

 

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলায় অবস্থানরত শরীয়তপুর জেলার জাতীয়তাবাদী ছাত্রদের নিয়ে ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২২শে মার্চ) রাজধানী নয়াপল্টনের বিএনপি অফিসের পশ্চিম পাশে শাংরি লা ইন রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।সভাপতিত্ব করেন ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি মো. শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও শরীয়তপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ, ও সাংবাদিকসহ প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন  ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক কাজী মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ” বিগত বছর গুলোতেও ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হত। কিন্তু অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে পারব কী না তার কোন নিশ্চয়তা ছিল না । কিন্তু ৫ই আগষ্ট হাসিনার পতনের মাধ্যমে বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। খুব শীঘ্রই শরীয়তপুরের জাতীয়তাবাদী দলের নতুন কমিটি প্রদানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম বেগবান করা হবে।”

Tags: ইফতার মাহফিলজাতীয়তাবাদী ছাত্রফোরাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
  • আজ কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
  • শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের নামে মামলা
  • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে যা ভাবছেন জোহরান মামদানি
  • শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম