Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
12:50 pm 20, March 2025
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

এসময় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক সহ অন্যরা। বক্তারা বলেন, উদাখালী ইউনিয়নে গত বুধবার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছিলো। চেয়ারম্যানের পকেটে বেশকিছু চালের স্লিপ থাকায় গোডাউনে বেশ কিছু চালের বস্তা রয়ে যায়। এসময় কয়েক শতাধিক দুস্থ মানুষ স্লিপ না পেয়ে পরিষদের সামনে অবস্থান নেয়। চাল বেশি হওয়ার শঙ্কায় ও অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান স্লিপ ছাড়াই বেশ কিছু লোককে চাল দিতে থাকেন। এ অবস্থায় বাহিরে দাড়িয়ে থাকা লোকজন হুরোহুরি শুরু করেন।

 একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আল আমিন এবং তার লোকজন হঠাৎ করেই ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে দরজা উন্মুক্ত করে দেন। এতে গোডাউনের চাল লুট হয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা নিজেদের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দেন। এতে বিক্ষুদ্ধ হয়ে বিএনপি এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবী জানায়। একই কর্মসূচি থেকে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণও দাবী করেন নেতৃবৃন্দ। পরে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণ সংক্রান্ত স্মারকলিপি পেশ করেন।

Tags: চেয়ারম্যান অপসারণবিক্ষোভ ও মানববন্ধনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম