Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জমকালো উদ্বোধন, তরুণ বিজ্ঞানীদের মেলা বসল চত্বরে

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৮ pm ১৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা – ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা,গবেষণার দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে; যা তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পেশা গ্রহণে উৎসাহিত করে। নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল চিন্তাধারা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

মেলায় সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রজেক্টসমূহ প্রদর্শন করে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ‘জেএফ-১৭ থান্ডার ব্লক৩’ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের
  • শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২
  • প্রাথমিক সদস্য পদসহ যুবদল নেতা বহিষ্কার
  • রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসপাতাল চত্বরের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম