এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুরস্থ ফারিহা কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে রাজানগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. রফিক আহমেদ ডলার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মো. ছিদ্দিক মোল্লা, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, রাজানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল মনির, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরী, সিরাজদিখান উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম শানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঢাকা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আফজাল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম বাপ্পি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের জীবন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

