Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​কুমিল্লায় ইয়াবা সেবন ও মাতলামির দায়ে ৪ যুবকের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৩ pm ২০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনসমক্ষে মাতলামি করার অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এই দণ্ডাদেশ দেওয়া হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) এবং হৃদয় (২০)। তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই চারজনকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক অবস্থায় তাঁরা মাদক সেবন করে মাতলামি করছিলেন বলে পুলিশ জানায়। পরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

​আদালত সূত্র জানায়, মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির দায়ে পৃথক চারটি মামলায় (মামলা নং ১০৩/২৬, ১০৪/২৬, ১০৫/২৬ এবং ১০৬/২৬) তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত চার আসামিকে আজ মঙ্গলবার সকালেই যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: কারাদণ্ডকুমিল্লা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম