Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে র‍্যাব এর অভিযানে ৪ জন মাদক কারবারি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ০৪, মে ২০২৬
in মাদক
A A
0

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দত্তকুষা উত্তরপাড়া এলাকায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে র‍্যাব-১২ এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে ৫০ বোতল স্ক্যাফ এবং ৭৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা মো. সোহেল রানা (২৮), মো. সেলিম (২৯), মো. সাওন আলী (২৮) এবং মো. সবুর আলী (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে নেশাজাতীয় ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১২ জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলগুলো মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনে ব্যবহৃত হতো।

র‍্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাব-১২ দৃঢ় প্রতিজ্ঞ।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tags: #মাদক_গ্রেফতার#মাদকবিরোধী_অভিযানর‍্যাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিখোঁজ বৃদ্ধা তেঁতুল গাছের মগডালে, ফায়ার সার্ভিস দেখে পুকুরে লাফ
  • পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
  • নড়াইলে আত্মীয়র বাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে
  • হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকা দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম