Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে ফেন্সিডুলসহ মাদক কারবারি আটক  

Bangla FMbyBangla FM
৯:৫৮ am ২০, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭ বোতল ফেন্সিডিল সহ শহিদুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। আটকের ঘটনায় এসআই শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ২৭। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শহিদুল ইসলাম পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে শহিদুল ইসলামকে তার বাড়ির সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে শহিদুল নামের একজনকে ৭ বোতল ফেন্সিডিল সহ আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম