লালমনিরহাট প্রতিনিধি:
১লক্ষ ৫৯হাজার ৩০০ ইউএস ডলার সহ মো: লাকুম সরকার ওরফে লিখন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার হয়েছে।
তিস্তা টোল প্লাজায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল ইউএস ডলার সহ লাকুম সরকার ওরফে লিখনকে পুলিশ গ্রেফতার করে। মো: লাকুম সরকার কুড়িগ্রামের হাটিরপাড় ঘোষপাড়া এলাকার মো: নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৫মিনিটের দিকে লালমনিরহাট তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেক পোস্ট থেকে লাকুম সরকারকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে লালমনিরহাট থানার এসআই (নি:) মো: সোহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম ‘হাইওয়ে-০১’ অভিযান পরিচালনা করে। লালমনিরহাট থেকে আসা একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়, এক যুবক দৌড়ে পালানোর চেষ্ঠা করে। পুলিশ তাকে আটক করলে সে তার প্যান্টের পকেট থেকে একটি ডলারের বান্ডিল বেড় করে। পুলিশের সন্দে হলে পুলিশ তার শরীর তল্লাসি করে এ সময় তার কাছে বিশেষ ভাবে রাখা থেকে ১১ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ১১ বান্ডিল এ ১০০ ডলারের ১৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। যার পরিমান মোট ১লক্ষ ৫৯হাজার ৩০০ ইউএস ডলার।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত লাকুম সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । সে কয়েকজনের নাম উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। লাকুম সরকারকে বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ (The Foreign Exchange Regulation Act, 1947) অনুযায়ী মামলা রুজ্জু করা হয়েছে। যত দ্রুত সম্ভব আদালদের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

