Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুড়ীর তৃণভূমিতে বজ্রপাতে ১৪ পশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৭ pm ০৩, জুন ২০২৬
in Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার :

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে।

বুধবার (৩ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিলাবেষ্টিত এলাকায় খোলা তৃণভূমিতে গরু ও মহিষ চরছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়।

নিহত গরুগুলোর মালিক স্থানীয় চা-শ্রমিক পরিবারের সদস্যরা। মহিষটির মালিক পাথরটিলা এলাকার একজন বাসিন্দা বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্তদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় দরিদ্র চা-শ্রমিক পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

খবর পেয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বজ্রপাতে গবাদিপশুর মৃত্যুতে পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Tags: বজ্রপাতমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরীর কদমতলীতে জমে উঠেছে তাল মার্কেট
  • শিবগঞ্জে সড়ক অগ্রাধিকার নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত
  • স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়: ইশরাক
  • নরসিংদীতে ইজিবাইক চালক ফাহিম হত্যা প্রতিবাদে মানববন্ধন
  • বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম