Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন, বহিষ্কার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৮ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়।

বোর্ড সূত্রে জানা যায়, মোট ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৭৮ জন। এছাড়া গাইবান্ধা জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।

এদিকে দিনাজপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের পরিবেশ, সিসি ক্যামেরা, বিদ্যুৎ ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সব কেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে দিনাজপুরে ২৫৮ জন, রংপুরে ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩ জন, নীলফামারীতে ১৩০ জন, কুড়িগ্রামে ১২৮ জন, লালমনিরহাটে ৮১ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৩ জন এবং পঞ্চগড়ে ৯৬ জন রয়েছে।

উল্লেখ্য, রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

 

Tags: ২০২৬ এসএসসিএসএসসি পরীক্ষাদিনাজপুর শিক্ষা বোর্ডপরীক্ষার্থী অনুপস্থিতরংপুর বিভাগশিক্ষা সংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম