Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের মেডিকেল অফিসার, নার্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

​টিকাদান কার্যক্রমের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে ডা. রুইহ্লা অং মারমা জানান,

উপজেলার ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
কর্মসূচিটি মোট ১১ দিন চলবে।

প্রথম ৮ দিন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে টিকা প্রদান করবেন। পরবর্তী ৩ দিন স্থানীয় বিদ্যালয়গুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে।
পুরো ১১ দিন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ সার্বক্ষণিক খোলা থাকবে যাতে কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।
​উদ্বোধনকালে ইউএনও রুহুল আমিন অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিশুকে নিকটস্থ কেন্দ্র বা বুথে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান।

 

Tags: হাম-রুবেলা টিকাদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা
  • যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন
  • ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ব্রিফিং অনুষ্ঠিত
  • পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
  • ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় যেসব খাদ্যাভ্যাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম