Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোয়ালন্দে পদ্মায় বালু কাটার দায়ে ১০ জন আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় বৃহদাকারের খনন যন্ত্র ও দু’টি পরিবহন কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়। পরে আটককৃত প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনা (ভুমি) মুনতাসির হাসান খান।

মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্তদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার বড় মসজিদ পাড়া গ্রামের জবাই মন্ডলের ছেলে মো. আনু মন্ডল (৩০), দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া গ্রামের মো. মনছের শেখের ছেলে মো. শাহিন শেখ (৩০), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ছেলে মো. নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জনকাঠি গ্রামের মো. সানু ফকিরের ছেলে মো. জাকারিয়া ফকির (১৮), একই এলাকার পশ্চিত হাতালিয়া গ্রামের মো. নজরুল শিকদারের ছেলে মো. সাইদুল শিকদার (২৪), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চর ধলেশ^র গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাত গ্রামের আব্দুর রব মাতুব্বারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বলবনিয়া গ্রামের মো. মোতালেবের ছেলে মো. ইয়াছিন (১৮), একই এলাকার বলয়বনিয়া গ্রামের আ. হালিম আকনের ছেলে মো. শাকিল আকন (১৮), ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর সিমিলা গ্রামের জামাল শেখের ছেলে মো. মিজান শেখ (৪৫)।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। জব্দকৃত কাটার এবং ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্কুলের বৈদ্যুতিক তার চুরি, নৈশপ্রহরীর দায়িত্বে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য
  • বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার
  • আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন ৪ মেধাবী ছাত্রী
  • পুলিশ কমিশনার সহ রংপুর পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল
  • বিলিং সিস্টেম আধুনিকায়ন: ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম