Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে কাব কার্নিভাল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১০:২৮ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) দুপুরে জেলা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং কমিশনার বদরুন্নাহার।

এর আগে সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সদর উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার আব্দুল আলীম লিমন জানান, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং সদর উপজেলা স্কাউটসের আয়োজনে আয়োজিত এই কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি থেকে ১ জন কাব শিক্ষক এবং ৬ জন করে কাব স্কাউট অংশগ্রহণ করে।

কার্নিভালে কাব স্কাউটরা দিনব্যাপী শারীরিক কসরত, সাংস্কৃতিক পরিবেশনা, স্কাউট শপথ পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা ও নানাবিধ সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।

দিনশেষে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা এই আয়োজনকে শিশুদের নেতৃত্ব, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: কার্নিভাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম