Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব পালন

Bangla FMbyBangla FM
১০:৫১ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

 ঢাকঢোল, নাচ-গানে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজে পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবটি অনুষ্ঠিত হয়।

আজ সকালে শহরের পাবলিক ক্লাব মাঠে উৎসবটির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তৃতা দেন যুব উন্নয়ন ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মনসুর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু।

উৎসবের অংশ হিসেবে ৮টি স্টল প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ-তরুণীদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। ছেলে-মেয়ে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জসীমউদ্দীন ইতি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
  • লেবানন-ইসরাইল শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম