মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৪৫টি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রান্তিক চাষিদের সহায়তা ও হয়রানি বন্ধে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, এ সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি যেন না হয় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমপি আরও বলেন, আমরা সরকারের কর ফাঁকি দিচ্ছি না। সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বাজারগুলোর যে খাজনা উঠতো সেই টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে।

