Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালি বন্ধে ইরানি পার্লামেন্টের প্রাথমিক অনুমোদন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগ

Bangla FMbyBangla FM
৪:১৬ pm ২২, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার (২২ জুন) স্থানীয় সময় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত।

পার্লামেন্ট সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সিনিয়র কমান্ডার এসমাইল কোসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব এখন আলোচ্যসূচিতে রয়েছে। প্রয়োজনে এটি কার্যকর করা হবে।”

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয় এই প্রণালির মাধ্যমে। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল জ্বালানি এই সংকীর্ণ জলপথ দিয়ে পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে রপ্তানি হয়। বিশেষ করে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের জ্বালানি সম্পদ এই পথ দিয়েই চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান এশীয় অর্থনীতির কাছে পৌঁছায়।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই প্রণালি বন্ধ হয়ে গেলে এর তাৎক্ষণিক প্রভাব পড়বে বিশ্ববাজারে। জ্বালানি তেলের মূল্য হঠাৎ বেড়ে যেতে পারে, বাড়তে পারে পরিবহন খরচ ও মুদ্রাস্ফীতি। এমনকি বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে।

এই ঘোষণার পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা। গতকাল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘মিডনাইট হ্যামার’ ক্ষেপণাস্ত্র হামলার পরই পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা ও জ্বালানি প্রবাহ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে।

হরমুজ প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। এই জলপথে প্রতিটি ট্যাঙ্কারই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালামাল পরিবহন করে। ভৌগোলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় হরমুজ প্রণালি আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে।

বিশ্ব সম্প্রদায় এখন নজর রাখছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের দিকে। কারণ সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা।

Tags: বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগহরমুজ প্রণালি বন্ধে ইরানি পার্লামেন্টের প্রাথমিক অনুমোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম