Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ২০লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
৫:৪০ am ১৮, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:  

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেটসহ বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকাল থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে জেলার  বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি। 

বৃহস্পতিবার(১৭ এপ্রিল)রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের বৈকারী থেকে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তলূইগাছা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কেড়াগাছি থেকে ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, হিজলদী থেকে ১৬ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,

সুলতানপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুরিয়া থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য উনিশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা দেওয়া হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

এস এম হাবিবুল হাসান 

সাতক্ষীরা প্রতিনিধি 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম