Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা মাওলানা গাজীনগরী নিখোঁজ!

Tanazzina TaniabyTanazzina Tania
৯:১৪ am ০৪, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ! সুনামগঞ্জ জেলার রাজনৈতিক ব্যাক্তিত্ব জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ।
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কারা নির্যাতিত মজলুম নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।
সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকমীরা যুগান্তরকে জানান, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে  উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে  উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার রাতে গাজী নগরীর পরিবারের সদস্যরা  জানান, গেল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সাথে কোন রকম যোগাযোগ বা তার ব্যাক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, প্রখ্যাত আলেম গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারন ডায়রি (জিডি) ডায়রি করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, আলেমে দ্বীন গাজীনগরীর সন্ধানে পুলিশের একাধিক টিম সহ অন্যান্য আইনশুস্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম