Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহী শিক্ষাবোর্ডকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই : নতুন চেয়ারম্যান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৮ pm ১০, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী (রেখা)। তিনি জানিয়েছেন, বোর্ডে কোনো ধরনের হয়রানি নয়—সেবাই হবে মূল লক্ষ্য।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে বিদ্যমান দীর্ঘদিনের কিছু সমস্যা ও জটিলতা রয়েছে, যেগুলো সংস্কারের মাধ্যমে সমাধান করা প্রয়োজন। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাসংক্রান্ত মতভেদ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় থাকা অসঙ্গতি দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মানসম্মত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব।

তিনি জানান, বোর্ডের কাজের গতি বাড়াতে তিনি নিয়মিত মনিটরিং করবেন এবং কোনো ফাইল যাতে অযথা আটকে না থাকে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ড. শামীম আরা চৌধুরী বলেন, শিক্ষাবোর্ডকে একটি পরিবার হিসেবে গড়ে তোলা হবে, যেখানে কেউ হয়রানির শিকার হবে না। গুণগত প্রশ্নপত্র প্রণয়ন ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন ব্যবস্থা শক্তিশালী করলে শিক্ষার মান আরও উন্নত হবে বলেও তিনি মন্তব্য করেন।

Tags: চেয়ারম্যানরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম