Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:৪২ am ১৬, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ
A A
0

 

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বেলা একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি রাকিবুল হাসান বলেন, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, তাঁরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।

ওসি রাকিবুল হাসান আরও বলেন, মারা যাওয়া শ্রমিকদের নাম–ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম