Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভ্রমণ ভিসায় মালয়েশিয়া ঢোকার চেষ্টা, ৩৬ বাংলাদেশকে আটকে দিল একেপিএস

Bangla FMbyBangla FM
৬:৫৮ am ২১, মার্চ ২০২৫
in প্রবাস
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :

ভ্রমণ ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৩৬ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। 

গত মঙ্গলবার (১৮ মার্চ) তাদের সঙ্গে নয়জন পাকিস্তানিকেও আটকে দেওয়া হয়।

এক বিবৃতিতে একেপিএস বলেছে, কুয়ালালামপুর বিমানবন্দরের একটি প্রবেশপথে অভিযান চালিয়ে ১১৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৩৬ বাংলাদেশি ও নয়জন পাকিস্তানি মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণ করতে পারেননি।

এর আগের দিন ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হন ১৫ বাংলাদেশি।

ক্রিকেটের পোশাক পরে এবং ক্রিকেট প্রতিযোগিতার কাগজ দেখিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। গত সোমবার উড়োজাহাজ থেকে নামার পর সন্দেহ হলে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদের সময় ভুয়া প্রতিযোগিতার বিষয়টি ধরা পড়ে।

পরে একেপিএস তাদের আটক করে বলে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

এসব সংবাদে বলা হয়, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কাগজপত্রও দেখায় দলটি। এতে অংশ নিতে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন বলে দাবি করেন। তবে নিরাপত্তাকর্মীদের জেরায় তারা সঠিক তথ্য দিতে পারেননি।

পরে যাচাইকালে দেখা যায় ওই কাগজ ভুয়া। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এমন কোনো প্রতিযোগিতা নেই পেনাংয়ের।

Tags: একেপিএসকুয়ালালামপুরভ্রমণ ভিসাসীমান্ত নিয়ন্ত্রণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত
  • শাহজাদপুরে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী
  • মালয়েশিয়ায় সুস্থ আছেন মির্জা আব্বাস
  • পাকিস্তানি যুবকের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম