Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৫ pm ২৯, জুন ২০২৬
in অন্যান্য, অপরাধ, সারাদেশ
A A
0
মোঃ আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর রান্না ঘরের ধোঁয়ায় বিরক্ত হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামে ২৭ জুন রাতে বৃদ্ধ গোলাম মওলার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলাম মওলার ছেলে মোঃ মহাসিন সরকার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাত ৮টার দিকে আয়নাল সরকারের পুত্র মানিক চাঁদ, আঃ জলিল, নাজির হোসেনের পুত্র মোঃ ঝিনুক, আব্দুল মতিনের পুত্র মিলন হোসেন, শহিদুল ইসলামের পুত্র রকিব হোসেন, মোঃ রবিউল এবং নুর ইসলামের পুত্র রিপন হোসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হঠাৎ আক্রমণে দিশেহারা বাড়ির সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে ভাঙচুর শেষে নগদ অর্থ ও স্বর্ণাল্কার লুট করে নিয়ে যায়।  এ ঘটনায় পরদিন ২৮ জুন ভুক্তভোগী  মোঃ গোলাম মওলার ছেলে মোঃ মহাসিন সরকার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ গোলাম মওলা, তার ছেলে মোঃ মহাসিনসহ স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা এবং রান্না ঘরের ধোঁয়া নিয়ে প্রতিবেশির সাথে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই শনিবার রাত্রে অতর্কিত হামলা চালিয়ে সাড়ে চার লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tags: ভাঙচুরসিরাজগঞ্জেহামলা ও লুটপাটের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাউখালীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার
  • বিশ্বকাপের টানটান উত্তেজনায় কি আর অফিসের টেবিলে মন বসে?
  • কুমিল্লার বরুড়া পৌরসভার ৭১ কোটি টাকা বাজেট ঘোষণা
  • ভারতসহ সারাবিশ্বে মুসলিম গণহত্যা বন্ধ কর: ডা: ফরিদ উদ্দিন আহামদ
  • ঝিনাইগাতীতে লটকনের মিষ্টি স্বাদে মিষ্টি সফলতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম