Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০২ pm ০১, অগাস্ট ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

বাণিজ্য সম্প্রসারণ ও নতুন মার্কিন বিনিয়োগের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী ও উর্ধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল।শনিবার (১ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী আমিন জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রতিনিধি দল সফর করবে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্য বাড়াতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জানান, বাংলাদেশ সরকারের গৃহীত নীতি, অর্থনৈতিক স্থায়িত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে বলে উল্লেখ করেছেন বিশেষ দূত।

বিগত কয়েক মাসের রাষ্ট্র পরিচালনায় নেওয়া পদক্ষেপের প্রশংসার পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ওয়াশিংটন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের প্রতিফলন হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। দ্বিপক্ষীয় এই আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম