Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের শক্ত অবস্থান

Bangla FMbyBangla FM
১১:০০ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in বিশ্ব
A A
0


মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সউদী আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের স্থানান্তরের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।


তিনি গাজার জন্য মার্কিন নেতৃত্বাধীন একটি মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। প্রিন্স তুর্কি বলেন, ট্রাম্পের প্রস্তাব “অকার্যকর” এবং এর পরিবর্তে তিনি ওয়াশিংটনকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানান। তিনি আরো বলেন, গাজাবাসীদের তাদের মাতৃভূমিতে থাকতে দেওয়া উচিত।


আল আরাবিয়া নিউজের হ্যাডলি গ্যাম্বলকে এক সাক্ষাৎকারে আল-ফয়সাল বলেন, “এটি একটি দারুণ বিকল্প যা ইসরাইল এবং তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি বিবেচনা করবে।” তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বাস্তবায়িত মার্শাল পরিকল্পনাকে গাজার জন্যও বিবেচনা করার প্রস্তাব দেন। “আমেরিকা ইউরোপ পুনর্নির্মাণ করেছে, জনগণ তাদের জায়গায় থেকেছে। তারা ইউরোপ থেকে সরিয়ে নেয়নি,” বলেন তিনি।


এর আগে, ট্রাম্প গাজার ‘দখল’ করে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল গাজাকে পুনর্নির্মাণ করা এবং সেখানে একটি ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরি করা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম