Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৮:১১ am ১৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি:
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার এবং পোশাক দেখে ধারনা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে এবং দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিলো বলেই প্রাথমিকভাবে বলা কঠিন এটি হত্যা নাকি কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে গলায় একটি কালো দাগ রয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলেই  নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম