Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক ২ অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন

Bangla FMbyBangla FM
১:০৯ pm ১৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: 

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক দুইজন নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (১৫ মার্চ) দুপুরে হাসিম মোল্যা নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পক্ষের গ্রুপের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ান সুটারগান ও গুলিসহ দু’জনকে আটক করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ঠেকাতে গিয়ে দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পালটা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: অস্ত্র ও গুলিসহ আটকনড়াইলের কালিয়ায়যুবক নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল
  • আগামী ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিল
  • শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার
  • কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত
  • তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম