Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৪

Bangla FMbyBangla FM
৮:৫০ am ০৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ এ কে নোমান, নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অপর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত আলবার্ট মার্ডি (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার লক্ষীতাড়া গ্রামের রাফায়েল মার্ডির ছেলে।

আহতদের মধ্যে তার শ্বশুর ইশ্বর মার্ডি (৫৫) বর্তমানে ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন। অপর গুরুতর আহত রুবেল (৩৫), যিনি পত্নীতলার জামগ্রাম গ্রামের বাসিন্দা, তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার শিকার আরও দুই মোটরসাইকেল আরোহী আব্দুল খালেক (৩২) ও খাজা ময়েন উদ্দিন ভুট্টু ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের বাসিন্দা এবং ঈদের আনন্দে আলতাদিঘী জাতীয় উদ্যান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা মোটরসাইকেল উদ্ধার করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, ধামইরহাটে উঠতি বয়সি মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতি এবং নিয়ম না মানার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অধিকাংশ চালক একাধিক আরোহী নিয়ে উচ্চগতিতে মোটরসাইকেল চালান, যা দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও অনেকেই নিয়ম মানতে অনীহা দেখাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও অভিভাবকদেরও সচেতন হতে হবে, যেন তারা সন্তানদের নিরাপদ ও দায়িত্বশীল চালনায় উদ্বুদ্ধ করতে পারেন।

Tags: গুরুতর আহতধামইরহাটসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, বলল ‘আত্মসমর্পণের শামিল’
  • সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা
  • ট্রাম্পের পোস্টে জ্বালানি তেলে বড় দাম বৃদ্ধি
  • বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে আটক যুবক
  • কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী কমরেড হায়দার আকবর খান রনো কীর্তিমান তাত্ত্বিক ও লেখক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম