Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুই মাসের আলটিমেটাম পেলেন নেইমার, জানালেন আনচেলত্তি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫১ pm ১৮, এপ্রিল ২০২৬
in খেলাধুলা
A A
0

গত এক বছরে চোটের সঙ্গে লড়াই করা নেইমারের বিশ্বকাপ স্বপ্ন এখন বড় পরীক্ষার মুখে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, দলে জায়গা ধরে রাখতে হলে আগামী দুই মাসের মধ্যেই নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে হবে এই তারকাকে।

ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, শুধুমাত্র শারীরিকভাবে শতভাগ প্রস্তুত খেলোয়াড়দেরই তিনি জাতীয় দলে বিবেচনা করবেন। তার ভাষায়, নেইমারের সামনে এখন সীমিত সময় রয়েছে, যার মধ্যে তাকে দেখাতে হবে তিনি বিশ্বকাপের মতো বড় আসরের জন্য প্রস্তুত।

গত ডিসেম্বরে হাঁটুর চোটে পড়ার পর থেকে বারবার ইনজুরিতে ভুগছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে ব্রাজিল দলে তার অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ক্লাব সান্তোসে খেলা নেইমার সীমিত ম্যাচ খেললেও কার্যকারিতা দেখিয়েছেন। পাঁচ ম্যাচে করেছেন তিন গোল ও দুটি অ্যাসিস্ট। সম্প্রতি অস্ত্রোপচারের পরও তিনি মাঠে ফিরেছেন এবং পূর্ণ ৯০ মিনিট খেলেছেন অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৩ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।

আনচেলত্তি অবশ্য তাকে পুরোপুরি বাতিল করেননি। বরং স্পষ্ট করে দিয়েছেন, ফিটনেস ও ধারাবাহিকতা প্রমাণ করতে পারলেই নেইমারের জন্য জাতীয় দলে সুযোগ থাকবে। এখন আগামী দুই মাসই নির্ধারণ করবে তার বিশ্বকাপ ভবিষ্যৎ।

Tags: দুইনেইমারব্রাজিলমাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম