চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এ অভিযান চলিয়ে তাদেরকে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন (২২), জয়রামপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে রেশমা বেগম ওরফে চম্পা (৪৩), জীবননগর উপজেলার উপজেলার হরিহরনগর গ্রামের আমানুল্লাহ ছেলে দোয়েল (২৩), মানিকপুর গ্রামের মনসুর মণ্ডলের ছেলে সোনা মন্ডল (৩০), উথলী গ্রামের আক্তার হোসেনের ছেলে উজ্জ্বল (২৮), একই গ্রামের খোকন মিয়ার ছেলে তুহিন হোসেন (২৩) ও ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চনপুর এলাকার মৃত শাহজাহান ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন, দর্শনা থানার ওসি তদন্ত হিমেল রানা ও জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা, চুরি ও মাদকের মামলা রয়েছে । গ্রেফতারকৃতদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

