Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে জলাবদ্ধ মানুষের পাশে মিলন, ব্যক্তিগত উদ্যোগে চলছে পানি নিষ্কাশন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ১৩, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
ঘোড়াঘাটে জলাবদ্ধ মানুষের পাশে মিলন, ব্যক্তিগত উদ্যোগে চলছে পানি নিষ্কাশন

ঘোড়াঘাটে জলাবদ্ধ মানুষের পাশে মিলন, ব্যক্তিগত উদ্যোগে চলছে পানি নিষ্কাশন

ঘোড়াঘাট, দিনাজপুর, প্রতিনিধি:

ঘরের উঠান, আঙিনা আর স্থানীয় সড়ক ডুবে আছে পানিতে। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি। টানা বর্ষণে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পাঁচটি এলাকার প্রায় দেড় হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্ভোগে থাকা এসব মানুষের পাশে দাঁড়িয়ে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

জলাবদ্ধতা কমাতে সাতটি শ্যালো মেশিন ব্যবহার করে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জমে থাকা পানি অপসারণের কাজ শুরু করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) তিনি পৌরসভার বিভিন্ন পানিবন্দি এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এবারও টানা বৃষ্টির পর গুচ্ছগ্রাম, বালুপাড়া, নয়াপাড়া ও বাগানবাড়িসহ কয়েকটি এলাকায় পানি জমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা ইফতাদুল বলেন, ‘দুই দিন ধরে বাড়ির উঠানসহ আশপাশে হাঁটুসমান পানি জমে আছে। ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। মিলন ভাই এসে খোঁজ নিয়েছেন এবং দ্রুত পানি সরানোর ব্যবস্থা করেছেন।’

নয়াপাড়া এলাকার বাসিন্দা সেফালি বলেন, ‘প্রতিবছর বৃষ্টির পর পানি জমে থাকে। পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় সমস্যা দীর্ঘস্থায়ী হয়। বাড়িঘর, রাস্তা সব জায়গায় পানি থাকায় নারী, শিশু ও বয়স্কদের বেশি ভোগান্তি পোহাতে হয়। এর স্থায়ী সমাধান দরকার।’

আব্দুস সাত্তার মিলন বলেন, ‘দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পানিবন্দি মানুষের কষ্ট কমাতে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগিতা করছি। তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’

স্থানীয়দের দাবি, পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হলে প্রতিবছরের বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মানুষ অনেকটাই রক্ষা পাবে।

Tags: ঘোড়াঘাটে জলাবদ্ধ মানুষের পাশে মিলনব্যক্তিগত উদ্যোগে চলছে পানি নিষ্কাশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
  • বৃষ্টির সাথে খিচুড়ির কি সম্পর্ক ?
  • বরিশালে থেকে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির সূচনা
  • কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল
  • রংপুরের পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম