Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৮৩ শতাংশ বেসামরিক নাগরিক

Bangla FMbyBangla FM
৯:১৩ am ২২, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্কর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের সিংহভাগই বেসামরিক নাগরিক।
ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (২১ আগস্ট) এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দাদের হাতে থাকা তথ্য অনুসারে, হামাস ও ইসলামিক জিহাদের প্রায় ৮ হাজার ৯০০ যোদ্ধা ‘নিহত’ বা ‘সম্ভাব্যভাবে নিহত’ হয়েছে।
তবে সেই সময় পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার, যার মধ্যে সামরিক যোদ্ধা ও সাধারণ মানুষ উভয়ই অন্তর্ভুক্ত।
তথ্যগুলোর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, মোট নিহতের মাত্র ১৭ শতাংশ যোদ্ধা, আর বাকি ৮৩ শতাংশই বেসামরিক সাধারণ মানুষ। অর্থাৎ গাজায় প্রাণ হারানো প্রতি ছয়জনের মধ্যে পাঁচজনই নিরস্ত্র সাধারণ নাগরিক।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গাজার পরিস্থিতি সিরিয়া ও সুদানের ভয়াবহ গৃহযুদ্ধের চেয়েও মারাত্মক, যেখানে বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। অথচ গাজায় নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে।
এ বিষয়ে গণহত্যা বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, আইনজীবী এমনকি ইসরায়েলি শিক্ষাবিদরাও স্পষ্টভাবে বলছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
তবে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্য অস্বীকার করে। সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, “প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যানগুলো ভুল।” তবে কোন সংখ্যাগুলো ভুল তা তারা ব্যাখ্যা করেননি।সূত্র: দ্য গার্ডিয়ান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু
  • রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১০০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
  • পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিলো ইরান
  • মার্কিন সাম্রাজ্যবাদের বুমেরাং: মধ্যপ্রাচ্যের স্নায়ুযুদ্ধ ও ওয়াশিংটনের ফিকে হওয়া আধিপত্য
  • যুক্তরাষ্ট্রের ওপর আস্থা পুরোপুরি হারিয়েছে ইরান: যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম