Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দিলেন ধর্ষক

Bangla FMbyBangla FM
৯:৫৮ am ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে নির্মাণাধীন দোতলা বাসায় চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দিয়েছে এক নরপিশাচ। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

৯ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায়  উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নরপিশাচ আব্দুল কুদ্দুস (৫০) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস  উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামসহ এ এলাকায় দিনমুজরের কাজ করতো। কাজ শেষে ঐ গ্রামের মালোশিয়া প্রবাসী কাবিলের নির্মানাধীন দোতলা বাড়ীটিতে থাকত।

ঘটনার দিন শিশু শিক্ষার্থীটিকে বাড়ীটি সামনে দিয়ে যাওয়ার সময় একা পেয়ে আব্দুল কুদ্দুস মুখ চেপে ছাদের উপরে নিয়ে যান। বিষয়টি ঐ গ্রামের আব্দুল গনির স্ত্রী দেখতে পেয়ে গ্রামের অন্যান্য লোকজনদের খবর দেয়। তারা এসে বাড়িটির ভিতরে প্রবেশ করতে গেলে বাড়ীর দরজা ভিতর আটকা থাকায় উৎসুক লোকজন দরজায় লাথি ও  চিৎসার করতে থাকে। অবস্থা বেগতিক দেখে আব্দুল কুদ্দুস শিশু শিক্ষার্থীকে দোতলা ছাদের উপর থেকে মাটিতে ফেলে দেয়।

অপর দিকে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষেতলাল থানা পুলিশ উপস্থিত হোন। এসময়  নরপিশাচ আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। 

নির্মাণাধীন বাড়ির মালিক মালোশিয়া প্রবাসী কাবিলের মুঠোফোন  ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রবাসে থাকায় গ্রামে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করছি। সেটি আমার স্ত্রী দেখভাল করে। বাড়িটি এখনো পূর্ণ নির্মাণ করতে পারিনি। স্ত্রীর মারফত জানতে পারলাম  আমাদের গ্রামে একজন দিনমজুর কাজ করে আমার বাড়িট  ফাঁকা পেয়ে  এই দুর্ঘটনা ঘটিয়েছে। অপরাধী যেই হোক আমি তার সর্বোচ্চ শাস্তির দাবী করছি। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বীরেন্দ্র সিং জানান,  ত্রিপল লাইনে ফোন পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐব্যক্তি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য যে, শিশু শিক্ষার্থীর বাবা মা ঢাকায় পোশাক কারখানা চাকুরী করা কারণে গ্রামে দাদা দাদীর সঙ্গে থাকতেন। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। 

Tags: অপরাধধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম