Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এসএসসি পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ২১, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি এসএসসি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও পাওয়া যায়নি। পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণের আওতায় রাখা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো অভিযোগ পাওয়া গেলে সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ অন্তত সাতদিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো পুনরায় যাচাই করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের নজরদারি থাকলে নকলের প্রবণতা কমে আসে। কোনো অনিয়ম হলে তা সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

পরীক্ষাকেন্দ্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র সচিবরা পরীক্ষার্থীদের অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের ভুল পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে তাদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে।

Tags: এসএসসি পরীক্ষাপরীক্ষা কেন্দ্রপরীক্ষা পর্যবেক্ষণবাংলাদেশ শিক্ষাশিক্ষা ব্যবস্থাশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইগাতীতে হাতির ভয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তের চার গ্রামের মানুষের
  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক
  • গম পাচারের অভিযোগে বিপাকে নুসরাত জাহান
  • ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু
  • ইবিতে ব্যানার ছেড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম