একযোগে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এসবি, সিআইডি, এপিবিএনসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজিসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করে পুলিশ অধিদপ্তর, বিভিন্ন রেঞ্জ ও মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিএমপি, সিআইডি, এসবি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং বিভিন্ন মেট্রোপলিটন ইউনিটে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে পুলিশ প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

