মোঃ সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ইউপি পরিষদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় দৌড়ঝাপ শুরু হয়েছে প্রার্থীদের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউপিতে ডজনখানেক চেয়ারম্যান প্রার্থীর নাম প্রকাশ পেলেও আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক গরিব অসহায় মেহনতী মানুষের আস্থার ঠিকানা চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াতকের নাম।
আসছে আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্ম এই সমাজসেবকের প্রতি আস্থা রেখে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
পথ সভা ও উঠান বৈঠকে সাধারণ ভোটারদের মাঝে অতিত ও বর্তমানের দৃশ্য তুলে ধরে ভোট প্রার্থনা করছেন তরুণরা।
গতকাল শুক্রবার উপজেলার ধোপাডাঙ্গা ইউপির কয়েকটি স্থানে কথা বলে জানা যায়, চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত, বিনিময় ছাড়া নিজ ইউনিয়নের জনগণের কল্যাণে নিজস্ব অর্থায়নে রাস্তা ঘাট মেরামত, অসহায়দের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা, গরিব অসহায় পরিবারের বিবাহ অনুষ্ঠানে ফি ডেকোরেশন সেবা প্রদান করা, রাস্তার মোড়ে মোড়ে সাধারণ পাবলিকদের জন্য বৈঠা খানা নির্মাণসহ প্রায় দৃশ্যমান উন্নয়ন করেছেন
৬০ থেকে ৭০ লক্ষাধীক টাকার। গত ইউপি নির্বাচনে ইউনিয়নবাসী মহান মানুষটিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করান, ভোটের মাঠে ভোটারদের মুখে মুখে চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকতের অটো গাড়ি মার্কার গুণজন দেখে, হতভাগ হন অন্য প্রার্থীরা।
পরে ফলাফলের সময় সুকৌশলে সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে মহান মানুষটিকে হাড়িয়ে দেয়া হয়।
হাঁসি মুখে পরাজয় শিকার করে, ভোটের পর দিন, ইউনিয়নবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর একবার আলোচনায় আসেন চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত।
ঠিক তখন থেকেই সাধারণ ভোটারা একতাবদ্ধ হয়ে চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকতের পক্ষে নির্বাচনী জোর প্রচার চলমান রেখেছেন।
আসন্ন ইউপি পরিষদ নির্বাচন সামনে রেখে চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকতকে বিজয় করতে ভোটের মাঠে উঠে পারে লেগেছেন ভোটারা। আসন্ন ইউপি পরিষদ নির্বাচন বিষয়ে চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকতের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান, ধোপাডাঙ্গার জনগণের অফুরান ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন,
ভোটারদের ভালোবাসায় জীবনের প্রথম বার নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক জনসমর্থন পেয়েছেন, ধোপাডাঙ্গার ইতিহাসে প্রথম তিনি নতুন প্রার্থী হয়ে ভোটের মাঠে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা করেছেন, তিনি নতুন প্রার্থী হয়ে সামান্য ২০০ ভোটে পরাজিত হয়েছেন।
আসছে আগামী ইউপি পরিষদ নির্বাচনে ভোটারদের দোয়া ও ভালোবাসায় বিজয় নিশ্চিত বলে জানান চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত।

