Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালের উজিরপুর উপজেলায়  অগ্নিকাণ্ডে পুড়েছে আটটি দোকান

Bangla FMbyBangla FM
৮:২২ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_2

oplus_2

উজিরপুর বরিশাল প্রতিনিধি.

 বরিশালের উজিরপুর উপজেলায়  অগ্নিকাণ্ডে পুড়েছে আটটি দোকান। মঙ্গলবার দিনগত রাত ১২ টায়  উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে আবু তালেবের মুদি দোকান, আজিজুলের কাঠের ফার্নিচারের দোকান, ফয়সালের ইজিবাইকের দোকান,  ধনু সরদারের থাই গ্লাসের দোকান, আলামিনের মোটরসাইকেলের গ্যারেজ, কবিরের রেন্ট এ কারের দোকান, জাকির শিকদার ও সবুজের মোটরসাইকেলের ওয়ার্কশপ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাত ১২টার দিকে  শর্ট সার্কিট এর মাধ্যমে কবিরের রেন্ট এ কারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।  ওই সময় দোকানগুলোতে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ও গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিস এর দুইটি করে মোট চারটি ইউনিট  সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

oplus_2

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।  তবে কোটি টাকার মালামাল উদ্ধার করার দাবি করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ – বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাতুল ইসলাম টিপু, শিকারপুর বিএনপির আহবায়ক আব্দুর রফ মিয়া, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন স্থানীয় বিএনপি’র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

oplus_2

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে। এদিকে  ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌছুলে জয়শ্রী বাজারের পাশ থেকে বয়ে যাওয়া খালটি খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।  দখলদারদের কবলে পড়ে বর্তমানে খালটি পানি প্রবাহ নেই। যার কারণে আগুন নিভাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল ফায়ার সার্ভিসকে।  স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র  যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, দোকান ঘরের মালিক বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন শিকদার, আব্দুল হালিম মাস্টার, লিমন খান উপস্থিত ছিলেন। 

মোঃ মাহফুজুর রহমান মাসুম 

উজিরপুর বরিশাল প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিগার সুলতানার স্মরণসভা ও দোয়া
  • কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
  • গাজার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করল ইসরাইল
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম