Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে”

Bangla FMbyBangla FM
২:৫৪ pm ২১, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

আওয়ামী লীগে সরকারের অধীনে হওয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি করা হবে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

সেখানে আসিফ মাহমুদ লিখেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ওই সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২২ জন সাবেক ডিসিকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ ব্যাপারে জানান, ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এবার এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলো বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর
  • জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস
  • সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
  • টিসিবি ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম