Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে বিক্ষোভ 

Bangla FMbyBangla FM
১১:১২ am ০৭, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0


শাহ আলম জাহাঙ্গীর
কুমিল্লা প্রতিনিধি


ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে গতকাল সোমবার সকাল দশটায় হোমনা উপজেলার সর্বস্তরের জণগণের অংশগ্রহনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-হোমনা সড়কে অবস্থান কর্মসূচী পালন করে। এতে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জণগণ বিক্ষোভ করেন। 
বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী জনতা ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবি ও গণহত্যার প্রতিবাদ এবং সারাবিশ্বের হরতালের সমর্থন ও ইসরাইল পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা পশ্চিম জেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, হোমনা উপজেলা শাখার জামায়াতে ইসলামির নির্বাচন ও প্রশাসনিক বিভাগের কর্মপরিষদ সদস্য কাজী ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফ, মো.ইউনুছ ও মো. রিয়াজুল হক প্রমুখ।

Tags: মুসলিম নিপীড়ণের প্রতিবাদে বিক্ষোভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম