Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি:শরীফ উদ্দীন জুয়েল

Bangla FMbyBangla FM
১০:৪৪ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, ছয় মাস পার করলেও স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

শনিবার রাজধানীতে এক বিক্ষোভ-মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাতক স্বৈরাচার, আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবদল।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে জুয়েল বলেন, হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। যখনই তার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে, তখন একটু হম্বিতম্বি করেন। কিন্তু কার্যত এখনও হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে। সেই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করছেন না।

তিনি বলেন, সংস্কারের কালক্ষেপণ করছে এই সরকার। তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়; জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ফরিদপুরের বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা তরুণী
  • রাজনগরে সুদের বিরোধ, কীটনাশক পানে ব্যক্তির মৃত্যু
  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম