Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রকৌশলী শাহরিন তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনে ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে তুহিন সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এই গণমিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, যুবদলের উপজেলা সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, যুবদল নেতা তইবুল ইসলাম, ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হালিমুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, “একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় প্রকৌশলী তুহিনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে রংপুর বিভাগজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

প্রেক্ষাপট:
প্রকৌশলী শাহরিন তুহিনের বিরুদ্ধে ২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। কর ফাঁকির মামলায় তাকে ২০০৮ সালে ৫ বছরের এবং অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দীর্ঘ ১৭ বছর পর, গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তুহিনের গ্রেপ্তারের পর থেকেই তাকে মুক্ত করার দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো একের পর এক কর্মসূচি পালন করে আসছে।

Tags: গণমিছিলবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম