Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাড়ে তিন ঘন্টা পর কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

কুষ্টিয়া, ০৪ ফেব্রুয়ারী

সাড়ে ৩ঘন্টা পর  কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে চলা কুষ্টিয়া- খুলনা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উপস্থিত হয়ে ১০ ফেব্রুয়ারী এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান ঝাউদিয়াা থানা বাস্তবায়ন কমিটির নেতারা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, পুলিশ সুপার ১০ তারিখে মিটিংএ ডেকেছেন থানা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনার জন্য। তারা থানা স্থাপনের বিষয়ে আশ্বাস দিয়েছেন।  এরই পেক্ষিতে আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করলাম।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে এসে থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে কথা বলে আগামী ১০ ফেব্রুয়ারী এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
এর আগে সকাল ৯ টায় কুষ্টিয়া খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুড়ি ফেলে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক অবরোধ করেন ঝাউদিয়া ও আশপাশের ৬ ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তারা দ্রুত থানা উদ্বোধনের দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তীতে পড়ে এই সড়কে চলা যাত্রীরা।

আল-আমিন খান রাব্বি
কুষ্টিয়া

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম