Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Bangla FMbyBangla FM
১২:১৭ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় ইউসুব আলী (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুব আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা শেখের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার রোকনুজ্জামান বলেন, দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি ট্যাংকলরী বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্যাংকলরীটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছে বিপরীতমুখী একটি নসিমনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক ইউসুব আলী নিহত হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন, এবং হাটি কুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাইওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে পাকন পিঠা ও নকশিকাঁথায় নারী উদ্দোক্তার আশার স্বপ্ন
  • ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মঙ্গলবার স্পিকারের সঙ্গে ইসির বৈঠক
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা সম্পন্ন
  • শেখ হাসিনা ও বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম