Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১:০৬ pm ০৭, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো”, “বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে”, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো”— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নৃশংস ও বর্বরোচিত হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।”

তাঁরা আরও বলেন, “শুধু গাজাবাসী নয় —আজ পুরো বিশ্বমানবতাই ইসরায়েলি আগ্রাসনের শিকার। যেসব বিশ্বনেতা সব জায়গায় মানবতার বাণী ছড়ান, ফিলিস্তিনের বেলায় তারা চুপ হয়ে যান। আমরা এই নীরবতা ভাঙতে চাই। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে।”

Tags: গ্লোবাল স্ট্রাইকফিলিস্তিনবিক্ষোভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম