Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের ভাষাসৈনিকরা আজও রয়ে গেলেন উপেক্ষিত

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ২১, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

ভাষা আন্দোলনের দীর্ঘ ৭৩ বছর পার হলেও মৌলভীবাজার জেলার চার ভাষাসৈনিক এখনও পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। ভাষার জন্য লড়াই করা এই চার অগ্রদূত—সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, সৈয়দ মতিউর রহমান, মফিজ আলী ও রাসেন্দ্র দত্ত চৌধুরী—বাংলার মাটিতে বীরত্বের সাক্ষর রাখলেও নেই সরকারি-বেসরকারি কোনো উদ্যোগে তাদের যথাযথ মূল্যায়ন।

এই চারজনের মধ্যে রাসেন্দ্র দত্ত চৌধুরীই একমাত্র জীবিত ভাষাসৈনিক,যিনি এখনও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়।

ভাষাসৈনিকদের অবদান ও উপেক্ষাঃ-

(১) মোহাম্মদ ইলিয়াস: তৎকালীন দক্ষিণ শ্রীহট্ট (মৌলভীবাজার) মহকুমার কমলগঞ্জ থানার কুশালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ঢাকায় সরাসরি ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেও ভাষা আন্দোলনে তাঁর অবদানের স্বীকৃতি এখনো অনিশ্চিত।

(২) সৈয়দ মতিউর রহমান: কমলগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারির ঘটনায় মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের নেতৃত্ব দেন। এরপর ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। স্থানীয়ভাবে কিছু সংস্থা তাঁকে সম্মাননা দিলেও সরকারিভাবে তাঁর কোনো স্বীকৃতি নেই।

(৩) মফিজ আলী: পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামের এই সংগ্রামী নেতা ভাষা আন্দোলনের পাশাপাশি চা শ্রমিকদের অধিকার রক্ষায়ও কাজ করেছেন। ২০০৩ সালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন তাঁকে সংবর্ধনা দিলেও এরপর আর কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি।

(৪) রাসেন্দ্র দত্ত চৌধুরী: শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের এই ভাষাসৈনিক ছিলেন শ্রীমঙ্গল অঞ্চলের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি। মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করলেও সংকীর্ণ রাজনীতির শিকার হয়ে তাঁর নাম মুক্তিযোদ্ধা তালিকায় ওঠেনি।

স্বীকৃতি না পাওয়ার কারণঃ-
বিশ্লেষকদের মতে,এই ভাষাসৈনিকরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না থাকায় কিংবা স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর অবহেলার কারণে সরকার তাদের যথাযথ মূল্যায়ন করেনি। অথচ দেশের অন্যান্য অঞ্চলে ভাষাসৈনিকদের নামে সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান বা বৃত্তি চালু করা হলেও মৌলভীবাজারের এই চার কৃতী সন্তান উপেক্ষিত রয়ে গেছেন।

ভাষা আন্দোলনের ৭৩ বছর পরও এই চার সাহসী মুক্তিকামী মানুষের অবদানের স্বীকৃতি না থাকা আমাদের জাতির জন্য এক বড় ব্যর্থতা। তাদের যথাযথ মর্যাদা নিশ্চিতের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম